Logo
Logo
×

Advertisement

চিঠিপত্র

সুবিধার আড়ালে প্লাস্টিকের ঝুঁকি

Icon

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সামাজিক অনুষ্ঠান, চায়ের দোকান, রেস্তোরাঁ থেকে শুরু করে পথের ধারের খাবারের স্টল-সবখানেই এখন ওয়ান টাইম প্লেট, গ্লাস, কাপ ও চামচের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। হোটেল বা রেস্তোরাঁ থেকে গরম ভাত, ডাল, তরকারি, এমনকি টগবগে ঝোল পর্যন্ত পাতলা পলিথিনে ঢেলে আনা হয়। এছাড়া ওয়ান টাইম পানির বোতল দীর্ঘদিন ধরে ব্যবহার করছে অনেকেই। কম খরচ ও সহজলভ্যতার কারণে এগুলো জনপ্রিয় হওয়ায় এর ক্ষতিকর দিকগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি। ব্যবহারের পর এসব প্লাস্টিক ও ফোমের পাত্র যেখানে-সেখানে ফেলে দেওয়া হয়। ফলে ড্রেন আটকে যায়, জলাবদ্ধতা বাড়ে এবং নদী-খাল, মাটি দূষিত হয়। এগুলো মাটিতে মিশতে শত শত বছর লাগে। এছাড়া খোলা স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব কাপে জমে থাকছে বৃষ্টির পানি। যা ডেঙ্গু মশার প্রজননের জন্য সহায়ক ক্ষেত্র। প্লাস্টিকে থাকা নানা রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট, লিভার, কিডনিসহ বিভিন্ন অঙ্গের ক্ষতির কারণ। এছাড়া হতে পারে ক্যানসারও। এ অবস্থা থেকে উত্তরণে সিরামিক, মাটি, স্টিল বা পাতার তৈরি পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ দিতে হবে।

আমাদের সামান্য অভ্যাস বদলালেই পরিবেশ ও জনস্বাস্থ্য দুটোই রক্ষা পেতে পারে।

মারুফা আক্তার

শিক্ষার্থী, রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ

Advertisement

Advertisement

আরও পড়ুন

পথশিশুদের পুনর্বাসনব্যবস্থা চাই

পথশিশুদের পুনর্বাসনব্যবস্থা চাই

ঢাকা-সিলেট রুটে বিশেষ ট্রেনের দাবি

ঢাকা-সিলেট রুটে বিশেষ ট্রেনের দাবি

সুবিধার আড়ালে প্লাস্টিকের ঝুঁকি

সুবিধার আড়ালে প্লাস্টিকের ঝুঁকি

গণপরিবহণে নারীর আসন সংকট

গণপরিবহণে নারীর আসন সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম