|
ফলো করুন |
|
|---|---|
গত ১০ নভেম্বর জাতীয় সংসদে সিলেট বিভাগের ১৯ জন সংসদ-সদস্যের পক্ষে ঢাকা-সিলেট রুটে অবিলম্বে একটি বিশেষ ট্রেন চালুর দাবি উত্থাপন করা হয়েছে। মহাসড়কের কাজ চলার কারণে ছয় ঘণ্টার যাত্রা এখন কখনো কখনো বারো থেকে চৌদ্দ ঘণ্টায় গড়াচ্ছে। রোগী, শিক্ষার্থী, প্রবাসীসহ সাধারণ মানুষ এই ভোগান্তির সবচেয়ে বড় শিকার। তাই রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কাছে আমার দাবি, এ ব্যাপারে দ্রুত একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নের সময়সীমা ঘোষণা করা হোক। সাপ্তাহিক ছুটির সময় চাহিদা বিবেচনায় টিকিটের সংকট কমাতে বিদ্যমান ট্রেনের আসনসংখ্যা বৃদ্ধি এবং সময়সূচি পুনর্বিন্যাস করতে হবে। একইসঙ্গে আখাউড়া-সিলেট ডুয়েলগেজ রেলপথের বর্তমান অবস্থা স্পষ্টভাবে জানাতে হবে।
সিলেটের মানুষ বাড়তি কোনো সুবিধা চায় না, চায় নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত। সংসদে উত্থাপিত এই দাবি কার্যকর সিদ্ধান্তে রূপ নিক, সেটাই প্রত্যাশা।
মিজান রাহমান
কুলাউড়া, মৌলভীবাজার
