Logo
Logo
×
   

Advertisement

সাহিত্য সাময়িকী

প্রার্থনায় প্রেম

Advertisement

Icon

খালিদা তালুকদার

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রার্থনায় প্রেম

Advertisement

আমি তোমার সাথে একটা দীর্ঘ জীবন চাই

লম্বা রাস্তায় যে পথচলায় কোনো ক্লান্তি নাই

যেখানে তোমার আমার মিলে সব হবে আমাদের

সুখে অসুখে, নির্ঘুম রাতে আমরা হব একে অন্যের!

পৃথিবীর নানা জঞ্জাল, শত প্রবঞ্চনা উপেক্ষা করে

সহস্র কণ্টক মাড়িয়ে আমরা পথ চলব একাধারে

দিন-মাস-বছরের পরিক্রমা শেষে যখন সময় ফুরাবে

পৃথিবীর পাঠ চুকিয়ে জানি একদিন যাবার সময় হবে!

দেখে নিও তখন আমরা আরো বেশি ভালোবাসবো

হারানোর ভয়ে আরো বেশি করে আঁকড়ে ধরব

পুরোনো প্রেম আবার প্রথম দিনের মতো সতেজ হবে

বুড়ো চোখ আবার শরীর ভেদ করে হৃদয় ছোঁবে!

আমার প্রার্থনায় তুমি, তোমার প্রার্থনায় আমি

জায়নামাজেও চলবে আমাদের প্রেমের পাগলামি

একসাথে আরও কয়েকটা দিন থাকার প্রার্থনায়

আমরা একে অন্যকে ছেড়ে পড়ে থাকব সেজদায়!

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম