Logo
Logo
×
   

Advertisement

সাহিত্য সাময়িকী

নক্ষত্রের আলো

Advertisement

Icon

রাজিয়া সুলতানা রিপা

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নক্ষত্রের আলো

Advertisement

দূর আকাশে নক্ষত্র দেখি অপার বিস্ময়ে

একদমই তো তুমি

কী ভীষণ মনভরা মুগ্ধতা ছড়ানো

অবগুণ্ঠনে সলজ্জ ডাকি প্রিয় তুমি।

কীভাবে যে বলি বলো জীবনের সবটুকু

ভালোবাসা দিয়ে বেসেছি তো ভালো তোমাকেই

মায়াভরা মুখ সবুজ ফসল স্বপ্নের দিগন্ত

বুকের জমিনে কী যে ভীষণ সুন্দর!

পৃথিবীর সব মধুর সুবাস মেখে

মুগ্ধতায় ছুঁয়ে আছো নক্ষত্রের আলো তুমি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম