Logo
Logo
×
   

Advertisement

সাহিত্য সাময়িকী

প্রাণের মেলা

Advertisement

Icon

শাহিদা মিলকি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রাণের মেলা

Advertisement

আমাদের অনেক কথা বলার ছিল

আমাদের অনেক কিছু করার ছিল

আমাদের তো ছোবলে আদলে এলো চুলে

শারদীয় সন্ধ্যায় বেহিসেবী সানাই বাজাবার কথা ছিল।

আমাদের এক নদীর কাছে যাবার কথা ছিল

আমাদের এক পানসি নায়ে ভাসবার কথা ছিল

আমাদের তো কাশ কলাবতী শিউলির আঁচলে

দুঃখ ঘরে প্রাণের মেলা বসাবার কথা ছিল।

আমাদের এক সূর্যমুখী নারীর কাছে যাবার কথা ছিল

এক কামার্ত জ্যোৎস্নায় বেনোজলে ভাসবার কথা ছিল

আর অপেক্ষার দেয়া গোলাপ পাঁপড়ি

নকশি আলোয় ধোবার কথা ছিল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম