Logo
Logo
×
   

Advertisement

সাহিত্য সাময়িকী

বিষাদ-রেণুর আয়না

Advertisement

Icon

রফিকুল ইসলাম আধার

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিষাদ-রেণুর আয়না

Advertisement

ফুল আর ফলের মিথস্ক্রিয়ায়

তুমি এক স্বয়ম্ভূ নক্ষত্র, অনিন্দ্য-

রূপের প্রাচুর্যে তোমার শরীরজুড়ে

বসন্তের সার্বভৌমত্ব,

এক একক রূপগাথা।

তবে তোমার গভীরতম আয়নায়

ওটা কিসের প্রচ্ছায়?

যাতে স্পষ্ট বুকের গহিনে জমাট বাঁধা

অপ্রকাশিত ক্ষয়,

কিংবা খাঁচায় নিঃশব্দে বাঁচা এক ম্লান,

ধূসর খাঁ-খাঁ!

বলো, তোমায় প্রবঞ্চকের তকমায়

দূরে ঠেলি কোন সাহসে?

তুমি তো নিজভূমে অপার্থিব সৌন্দর্যেরই

এক বিষাদ-রেণু-

অপূর্ণতার গায়ে জড়িয়ে থাকা

অলৌকিক মায়া,

বা এই মাটিরই বুকে বুনে যাওয়া

চরম সুন্দর এক আর্তি!

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম