Logo
Logo
×
   

Advertisement

সাহিত্য সাময়িকী

শূন্যতা

Advertisement

Icon

সরকার মাসুদ

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শূন্যতা

Advertisement

স্বপ্নের কংকাল বারবার ভিজে যায়

প্রিয় সৈকতে;

মানুষের চোরা দীর্ঘশ্বাসে ঢুকে পড়ে

ফেনা-ফেনা নোনা পানি,

রিমঝিম ভাবের ফোয়ারা চারপাশে!

এ সময়ে প্রিয় হয় নৈঃশব্দ্য

কিন্তু চাপা হাসি, অপ্রস্তুত,

পাহাড়ের দিকে ফিরে ফিরে আসে!

নোনা ঢেউ আর সৈকতের মাঝখানে

ঝুলে থাকে শূন্যতা;

ভুলে যাই বালু মাখা পানি, কাঁটাবন

নির্মল ঝাউয়ের বাতাসে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম