Logo
Logo
×

Advertisement

সাহিত্য সাময়িকী

ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার

Advertisement

বহুমাত্রিক লেখক শান্তনু কায়সারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সাহিত্য-চিন্তা ও সৃষ্টিশীল উত্তরাধিকারকে ধারণ করার লক্ষ্যে ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চাকেন্দ্র প্রবর্তন করেছে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’। এর ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এ পুরস্কার প্রদান করা হলো ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্য প্রকাশিত ১০ খণ্ড ‘শান্তনু কায়সার-রচনাবলি’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব। সম্প্রতি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ আয়োজন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথি বরেণ্য বুদ্ধিজীবী ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী (ভিডিও-বক্তব্যে) বলেন, শান্তনু কায়সার একজন মানবিক অঙ্গীকারবদ্ধ লেখক। প্রকাশকের বক্তব্যে ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, পঁচিশ বছর আগে ঐতিহ্যের প্রকাশনা শুরুর কালে যে লেখকের দুটি বই ‘বাংলা কথাসাহিত্য : ভিন্ন মাত্রা’ এবং ‘ছোট্ট বন্ধুরা’ প্রকাশ করেছিলাম, আজ তার সমুদয় রচনা ঐতিহ্যের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, ঐতিহ্য শুরু থেকে সাহিত্যের তরুণ-প্রতিভাবান কণ্ঠস্বরকে প্রাধান্য দিয়ে এসেছে। বাংলাদেশের এখন প্রতিষ্ঠিত ৯০ ও শূন্য দশকের বহু তরুণ কবি ও লেখকের প্রথম বই প্রকাশের সঙ্গে ঐতিহ্যের নামটি জড়িয়ে আছে। ‘ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ এমনই একটি তারুণ্যবান্ধব উদ্যোগ।

নাট্যনির্দেশক ফয়েজ জহির বলেন, শান্তনু কায়সার নাটক-সাহিত্যের মানুষ, সমাজ বিনির্মাণের স্বপ্নের মানুষ। তার রচনাবলি প্রকাশ করে ঐতিহ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’ বিজয়ী তিনটি গ্রন্থ নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক পাপড়ি রহমান। পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ তিনটি হলো-কবি হেমায়েত উল্লাহ ইমনের কবিতাগ্রন্থ ‘ফেনাফুল’, জুবায়ের রশীদের ডকুফিকশন ‘গালিবের মুশায়েরায়’ এবং নাট্যকার শরণ এহসানের নাটক ‘পুরনামা’।

পাপড়ি রহমান বলেন, এবারের পুরস্কারবিজয়ী তিনটি বই-ই মানসম্পন্ন। আমাদের তরুণদের স্বপ্নকল্পনা ও বাস্তবিক-বোধের জগৎ কতটা বিস্তৃত ও গভীরতাময়-‘ঐতিহ্য-শান্তনু কায়সার পুরস্কার ২০২৫’ বিজয়ী পাণ্ডুলিপিগুলো এর বলিষ্ঠ উদাহরণ।

অনুষ্ঠানে পুরস্কারবিজয়ী লেখকদের ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, তাদের পুরস্কারবিজয়ী পাণ্ডুলিপিগুলো এর আগে অমর একুশে বইমেলা ২০২৬-এ ঐতিহ্য থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহীত উল আলম বলেন, শান্তনু কায়সার একজন অসাধারণ প্রাবন্ধিক-গবেষক-কবি-কথাসাহিত্যিক-নাট্যকার-সম্পাদক ও শিক্ষাবিদ। তার রচনা পাঠককে দীপান্বিত করে, বোধকে জাগ্রত ও চেতনাকে শানিত করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কবিতা ও গানে নজরুলের মৃত্যুচেতনা

কবিতা ও গানে নজরুলের মৃত্যুচেতনা

গল্প ডেজা ভ্যু

ডেজা ভ্যু

পূর্ববঙ্গের ভাষা : পর্ব ১০ ভাষারীতি ও সুনীতিকুমার

ভাষারীতি ও সুনীতিকুমার

ফিরে আসা

ফিরে আসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম