Logo
Logo
×

Advertisement

খবর

ফরিদপুরের এনসিপি সমন্বয়ক নীলিমা দৌলার পদত্যাগ

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সদস্য ও ফরিদপুরের সমন্বয়ক সৈয়দা নীলিমা দৌলা। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগপত্র পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন।

সৈয়দা নীলিমা দৌলা লিখেছেন, ‘আমি সৈয়দা নীলিমা দৌলা জাতীয় নাগরিক পার্টির সব দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করছি। আমি মনে করি, এনসিপির পক্ষে এখন আর মধ্যপন্থি রাজনীতির নতুন পথ সৃষ্টি সম্ভব নয়। এতদিন আমি এনসিপির সঙ্গে ছিলাম, কারণ আমি মনে করেছিলাম, দলটি জুলাই-পরবর্তী সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করবে। তবে সম্প্রতি দলের নানা সিদ্ধান্তের পর আমার কাছে এটুকু স্পষ্ট, এ দল সম্পূর্ণভাবে ডানপন্থি ঘরানায় ঢুকে পড়ছে এবং সেই ধারার রাজনীতিকেই তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে।’

তিনি লিখেছেন, জামায়াতের সঙ্গে এনসিপির যে নির্বাচনকেন্দ্রিক জোট, তা কোনো কৌশলগত জোট নয়। যদি হতো তাহলে এত নেতাকর্মী পদত্যাগ করতেন না। নেতাকর্মীদের চোখে ধুলা দিয়ে এই জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নাম করে তীব্র প্রতারণা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, আমার মতো কর্মীকে ধরে রাখার সামর্থ্য এনসিপির এখন আর নেই।

এনসিপির বর্তমান নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বলতে চাই, ‘রাজনৈতিক প্রয়োজনে নেগোসিয়েশন বা দফা-রফা সবাই বা বেশির ভাগ দল করলে করুক, এনসিপির জন্য তা নিতান্ত বেমানান। কারণ, এনসিপি হাজারো জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে এসেছিল। আমি দলের নেতাদের বলতে চাই, ধর্মীয় রাজনীতিকে ফ্রন্টে এনে পলিট্রিকস খেলার জন্য শহীদরা জান দেননি। আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে কোনো ধর্মীয় বিপ্লব বা অভ্যুত্থান হয়নি। তবে আপনারা এই অভ্যুত্থানকে ধর্মীয় মোড়কে ভরে আওয়ামী বয়ানকে প্রতিষ্ঠিত করার পথে রয়েছেন। এজন্য আপনাদের লাল সালাম। পৃথিবীর যাবতীয় সমৃদ্ধি আপনাদের ঘিরে রাখুক।

পদত্যাগপত্রের অনুলিপি তিনি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও দলীয় দপ্তরে পাঠিয়েছেন। এ বিষয়ে সৈয়দা নীলিমা দোলা যুগান্তরকে বলেন, নীতির দিক নিয়ে জামায়াতের সঙ্গে জোট করা আমার কাছে মনে হয়েছে ঠিক নয়। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। কৌশলগত দিক থেকে জোট করা হলেও আমাকে না জানিয়ে কোয়ালিশন করা হয়েছে। তাই আমি এ দলে থাকার জন্য নিজেকে ভালো মনে করছি না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত

দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত

রোজায় সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

রোজায় সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে ৪ মাসের শিশু বিক্রি করে মা-বাবা লাপাত্তা

দেওয়ানগঞ্জে ৪ মাসের শিশু বিক্রি করে মা-বাবা লাপাত্তা

চুয়েট থেকেই ভিসি নিয়োগসহ তিন দাবি শিক্ষক সমিতির

চুয়েট থেকেই ভিসি নিয়োগসহ তিন দাবি শিক্ষক সমিতির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম