Logo
Logo
×

Advertisement

খবর

সমকামীবান্ধব শিক্ষা আইন বাস্তবায়ন হতে দেওয়া হবে না: হেফাজতে ইসলাম

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিক্ষা আইন-২০২৬ খসড়া নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, সমকামীবান্ধব কোনো শিক্ষা আইন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। নির্বাচনের আগেই তড়িঘড়ি করে এটি অনুমোদন দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে সরকারের ভেতরে লুকিয়ে থাকা সমকামী এলজিবিটির দালালরা। তারা দেশে ধর্মীয় অস্থিরতা উসকে দেওয়ার চক্রান্ত করছে। প্রস্তাবিত শিক্ষা আইনে সমকামী এলজিবিটিকে মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নানা ছদ্ম পরিভাষা ও বাক্য-বুলির আশ্রয় নেওয়া হয়েছে। রোববার সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন। সাজেদুর রহমান বলেন, অবিলম্বে এই প্রস্তাবিত শিক্ষা আইন-২০২৬ ধর্মীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে সংশোধনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের কাছে কঠোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, এই খাতে বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্রের প্রচুর অর্থ দেওয়ার বিষয়টিও আমরা পর্যবেক্ষণে রেখেছি। যারা তাদের পশ্চিমা মূল্যবোধ আমাদের ওপর চাপিয়ে দিতে চায়। মরণব্যাধি এইডস ছড়ানোর ক্ষেত্রে সমকামী এলজিবিটিও উল্লেখযোগ্যভাবে দায়ী। সারা দেশে শনাক্ত হওয়া এইডস রোগীর প্রায় ৫০ শতাংশই পুরুষ সমকামী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুই যুবকসহ সড়কে ঝরল ৪ প্রাণ

দুই যুবকসহ সড়কে ঝরল ৪ প্রাণ

মির্জাপুরে ভারতীয় ডেপুটি হাইকমিশনার অসাধু এজেন্ট ভিসার অগ্রিম স্লট বুক করায় মানুষের ভোগান্তি

অসাধু এজেন্ট ভিসার অগ্রিম স্লট বুক করায় মানুষের ভোগান্তি

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, আটক ১

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, আটক ১

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম