Logo
Logo
×

Advertisement

খবর

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

দেড় ঘণ্টা আটকা শত শত যাত্রী

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে এলেও ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দেড় ঘণ্টার বেশি সময় আটকে থাকে ট্রেনটি। এতে নারী, শিশু ও বয়স্কসহ শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।

রোববার বিকাল সোয়া ৫টায় ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশনে পৌঁছায়। এর আগে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক। পরে সতর্কতার সঙ্গে ট্রেনটি স্টেশনে নিয়ে আসা হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। যাত্রীদের নিরাপত্তায় ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি বগি থেকে আলাদা করে রাখা হয়। বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করতে সময় লাগায় ট্রেনটির যাত্রা ব্যাহত হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন সরিয়ে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে।

ট্রেনের পরিচালক জহির উদ্দিন বলেন, আউটার এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে চালক সতর্কতার সঙ্গে ট্রেনটি স্টেশনে নিয়ে আসেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুই যুবকসহ সড়কে ঝরল ৪ প্রাণ

দুই যুবকসহ সড়কে ঝরল ৪ প্রাণ

মির্জাপুরে ভারতীয় ডেপুটি হাইকমিশনার অসাধু এজেন্ট ভিসার অগ্রিম স্লট বুক করায় মানুষের ভোগান্তি

অসাধু এজেন্ট ভিসার অগ্রিম স্লট বুক করায় মানুষের ভোগান্তি

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, আটক ১

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, আটক ১

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম