Logo
Logo
×

Advertisement

খবর

মির্জাপুরে ভারতীয় ডেপুটি হাইকমিশনার

অসাধু এজেন্ট ভিসার অগ্রিম স্লট বুক করায় মানুষের ভোগান্তি

Advertisement

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন ভাদে বলেছেন, চার মাস আগেই আমরা ভিসা প্রক্রিয়া খুলে দিয়েছি এবং সব ধরনের ভিসার জন্যই আবেদন করা যাচ্ছে। মূল সমস্যা স্লট নিয়ে।

কারণ অনেক দালাল বা এজেন্ট তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে আগেভাগেই স্লটগুলো দখল করে রাখে। এর ফলে সাধারণ নাগরিকরা ভিসা পাওয়ার জন্য স্লট পান না এবং দুর্ভাগ্যবশত তাদের বাধ্য হয়ে এসব দালালের শরণাপন্ন হতে হয়। রোববার টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডেপুটি হাইকমিশনার বলেন, আমরা আমাদের ওয়েবসাইটের নিরাপত্তা এবং প্রযুক্তিগত ফিচারগুলো প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করছি, যাতে আপনারা কোনো এজেন্টের সাহায্য ছাড়াই সরাসরি ভিসার স্লট এবং ভিসা পেয়ে যান। ইতোমধ্যেই অনেকেই সরাসরি আবেদন করে সুফল পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দুর্গাপূজার উৎসবের মধ্যে গভীর মিল রয়েছে। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রার আদান প্রদান এই সাধারণ বন্ধনকে আরও সুদৃঢ় করে।

বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশে নিযুক্ত জার্মান অ্যাম্বাসেডর, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূত, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সোলাইমান, টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ (নারী ও শিশু) আব্দুল মাজেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সৌহিদ রেজা, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ রণদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুই যুবকসহ সড়কে ঝরল ৪ প্রাণ

দুই যুবকসহ সড়কে ঝরল ৪ প্রাণ

মির্জাপুরে ভারতীয় ডেপুটি হাইকমিশনার অসাধু এজেন্ট ভিসার অগ্রিম স্লট বুক করায় মানুষের ভোগান্তি

অসাধু এজেন্ট ভিসার অগ্রিম স্লট বুক করায় মানুষের ভোগান্তি

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, আটক ১

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, আটক ১

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম