Logo
Logo
×

Advertisement

খবর

ভোট চাইতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Advertisement

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় টাঙ্গাইল যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালতে লিখিত অভিযোগ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী আদালতে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, ইব্রাহীমের ছেলে শহিদুল, আনোয়ার হোসেনের ছেলে সোহেল, আলী আকবর মুন্সির ছেলে এনামুল ও আকবর ফকিরের ছেলে আল আমিন। অভিযোগ সূত্রে জানা যায়, ওই বাড়িতে শহিদুলসহ ৪ ব্যক্তি ভোট চাইতে যান। এ সময় গৃহকর্তা বাড়িতে নেই জানিয়ে গৃহবধূ তাদের চলে যেতে বলেন। তবে চার ব্যক্তি তাকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে চাপ দেন। অভিযোগে আরও বলা হয়, গৃহবধূ জানিয়ে দেন তিনি ভোটার নন এবং তার পরিবারের সবাই ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন। এতে ক্ষিপ্ত হয়ে চারজনের মধ্যে শহিদুল নামের একজন হঠাৎ গৃহবধূকে জড়িয়ে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। অন্যরা তার কাপড় খুলে ফেলার চেষ্টা করে এবং সংঘবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘটনাটি জানাজানি হলে পরে এসে তুলে নিয়ে নির্যাতনের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন দাবি করেন ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মামলার তদন্ত কর্মকর্তা মেমরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

মনপুরায় সহকারী মৎস্য কর্মকর্তা মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

একাডেমিক কার্যক্রমে ফিরল চুয়েট উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

ফেসবুক পোস্টের জের হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম