Logo
Logo
×

Advertisement

খবর

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

বন্দরে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু * শিক্ষার্থীসহ চার স্থানে ঝরল আরও ৪ প্রাণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ভাইবোনসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। বুধবার ভোরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ মাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের বন্দরে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় চার স্থানে প্রাণ হারিয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দিনাজপুরে ব্যবসায়ী, গোপালগঞ্জে যুবক এবং পাবনায় শিক্ষার্থী ও রাজশাহীতে কৃষক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর ও মিঠাপুকুর : নিহতরা হলেন-কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আলমগীর হোসেন, মোজাফফর হোসেন ও তার বোন গোলাপী এবং বাসের হেলপার আপেল। দুর্ঘটনায় আহতদের মধ্যে গোলাপীর শিশুসন্তানও রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বাস ওই এলাকায় পৌঁছালে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ও বন্দর : বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাইবান্ধার কাটিয়ারা থানার উত্তর খাগুরা এলাকার শফিকুল ইসলাম ও তার ছেলে বিপুল। দুর্ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী (দিনাজপুর) : চিরিরবন্দরে বাসের ধাক্কায় ব্যবসায়ী খলিলুর রহমানের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সৈয়দপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজারের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। খলিলুর খানসামা উপজেলার কুমুড়িয়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক হামিম মল্লিক নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের গদাইখালী এলাকার ইলিয়াস মল্লিকের ছেলে।

পাবনা ও সুজানগর : পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র রোমান হোসেন প্রাণ হারিয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুরের রত্নদ্বীপ রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। রোমান সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেন।

রাজশাহী : রাজশাহীতে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী কৃষক অরুণ রাজোয়াড়ের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তিনি মারা যান। তিনি গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ছয়ঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন-মারুফ হোসেন ও মশিউর রহমান। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : দামুড়হুদায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে চার কিশোর আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বেলা ১১টার দিকে দর্শনা সীমান্তবর্তী আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সড়কের ‘স্টার ইটভাটা’র সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

মনপুরায় সহকারী মৎস্য কর্মকর্তা মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

একাডেমিক কার্যক্রমে ফিরল চুয়েট উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

ফেসবুক পোস্টের জের হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম