Logo
Logo
×

Advertisement

খবর

একাডেমিক কার্যক্রমে ফিরল চুয়েট

উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন ও চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দীর্ঘ ৩৬ দিন পর অবশেষে একাডেমিক কার্যক্রমে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হয়। তবে অন্য কোনো বিভাগে ক্লাসের কার্যক্রম দেখা যায়নি।

এদিকে চলমান অচলাবস্থা নিরসনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শক কমিটি। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় থাকার কথা জানান। সবার মতামত পর্যালোচনা করে পরিস্থিতির উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কমিটি। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পৃথকভাবে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শোনেন কমিটির সদস্যরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কমিটির কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন তারা। বিকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও মতবিনিময় হয়। বৈঠকে শিক্ষকরা চলমান পরিস্থিতি ও আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। আর শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন।

ইউজিসির ছয় সদস্যের পরামর্শক কমিটির নেতৃত্বে রয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন। কমিটির সদস্যসচিব ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মহিবুল আহসান। শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক রাশিদুল হাসান সাংবাদিকদের বলেন, চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষকদের বক্তব্য কমিটির কাছে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে লিখিত নথিপত্র দেওয়ার পাশাপাশি মৌখিকভাবেও তাদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে।

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মুর্শেদ রাতুল বলেন, ’আমরা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় রয়েছি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে আন্দোলন করছেন। ইউজিসির কমিটিকে আমাদের অবস্থানের কথা জানানো হয়েছে।’

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী পরামর্শক কমিটির সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে ছিলেন চুয়েট ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন। চুয়েট ছাত্রদল সভাপতি বলেন, উপাচার্য নিয়োগ রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমরা কারও প্রতিপক্ষ হিসাবে আসিনি। অচলাবস্থার নিরসন চাই। মতবিনিময় শেষে পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকারকে পরামর্শ দেবেন তারা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

মনপুরায় সহকারী মৎস্য কর্মকর্তা মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

একাডেমিক কার্যক্রমে ফিরল চুয়েট উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

ফেসবুক পোস্টের জের হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম