Logo
Logo
×

Advertisement

খবর

ফেসবুক পোস্টের জের

হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

Advertisement

Icon

লালমনিরহাট ও কালীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফেসবুকে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে লালমনিরহাটে জামায়াত ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে হাতীবান্ধার সানিয়াজান বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জামায়াত কর্মী রায়হান ইসলাম, ছাত্রদল নেতা আলমগীর হোসেন ও সাজেদুল ইসলাম।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

জানা যায়, কয়েকদিন আগে জামায়াত কর্মী রায়হান ফেসবুকে বিএনপি ও ভিপি নুরুল হক নুর এবং রাশেদ খানকে নিয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে এ নিয়ে সানিয়াজান বাজারে ছাত্রদল নেতা আলমগীরের সঙ্গে রায়হানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন।

রায়হানের অভিযোগ, সন্ধ্যায় বাজারে চা খাওয়ার সময় ছাত্রদলের কয়েকজন লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালান। বিএনপির গঠনমূলক সমালোচনা ও জামায়াতের রাজনীতি করার কারণে তার ওপর হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাহেদুল ইসলাম বলেন, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় জামায়াতের কয়েকজন কর্মী বিএনপি ও ছাত্রদলকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করে। এ কারণে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

মনপুরায় সহকারী মৎস্য কর্মকর্তা মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

একাডেমিক কার্যক্রমে ফিরল চুয়েট উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

ফেসবুক পোস্টের জের হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম