Logo
Logo
×

Advertisement

খবর

দশ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন তিন জেলে

Advertisement

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সুন্দরবনে দস্যুদের ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন তিন জেলে। শুক্রবার রাতে তারা পাথরঘাটায় আসেন। জেলেরা হলেন-পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজু মিয়া, আব্দুল মন্নানের ছেলে মো. মাহবুব ও ইব্রাহিম মোল্লার ছেলে মো. রাজু মোল্লা। শনিবার দুপুরে ফিরে আসা জেলেরা সাংবাদিকদের এ কথা জানান। ১৫ ফেব্রুয়ারি সুন্দরবনের কটকা এলাকার হৌলি খালের মধ্য থেকে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মাসুম মাঝির ট্রলারসহ জেলেদের অপহরণ করে বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে ১০ লাখ টাকা দিলে সবাইকে মুক্তি দেয় দস্যুবাহিনী। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দস্যুদের তৎপরতা বেড়ছে। আমাদের জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এভাবে চলতে থাকলে জেলেরা সাগরে যাওয়া বন্ধ করে দেবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম