Logo
Logo
×

Advertisement

খবর

গোবিন্দগঞ্জে ধর্ষণের পর হাত-পা বেঁধে শিক্ষিকাকে হত্যা

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে এক স্কুল শিক্ষিকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকালে শহরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসা থেকে পুলিশ ওই শিক্ষিকার লাশ উদ্ধার করে। এ সময় তার হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো ছিল। হত্যার শিকার নারী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রতিবেশীরা জানায়, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ওই শিক্ষিকা এক ছেলে সন্তান নিয়ে বাবার মালিকানাধীন বাসাটিতে বসবাস করছিলেন। পড়াশোনার কারণে ছেলে ঢাকায় থাকায় ওই শিক্ষিকা একাই সেখানে বসবাস করতেন। এই সুযোগ নিয়ে তার বাড়িতে কয়েকবার চুরির ঘটনাও ঘটে। তবে পুলিশ জানায়, হত্যার শিকার ওই নারীর সঙ্গে কারও পরকীয়া সম্পর্ক থাকতে পারে। কারণ, হত্যাকারীরা বিনা বাধায় হয়তো শেষ রাতে ওই বাড়িতে প্রবেশ করে। তারপর তার ঘরে ঢুকে। পরে সুযোগ বুঝে ধর্ষণের পর হত্যার ঘটনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ আরও জানায়, যারা তাকে হত্যা করেছে তারা তার পূর্বপরিচিত হতে পারে। সে কারণে বিনা বাধায় বাড়ির দরজা ও ঘরের দরজা খোলা পেয়ে দুর্বৃত্তরা ঢোকে। তার ঘরের ফ্রিজের ওপর দুটি জন্মনিরোধক বস্তুও পাওয়া যায়। তবে হত্যাকারীরা ঘটনা আড়াল করতে এসব রেখেও যেতে পারে। তদন্তে বেড়িয়ে আসবে হত্যার নেপথ্যে কী। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ মোজাম্মেল হক জানান, হত্যার মোটিভ নিয়ে পুলিশের ক্রাইমসিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

গোবিন্দগঞ্জের নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা জানান, মাত্র ৩ দিনে দুই নারীকে ধর্ষণের পর হত্যা এবং এক তরুণীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইল করার ঘটনা আমাদের আহত করেছে। একটি সংঘবদ্ধ চক্র এসব অপকর্ম ও অপরাধ চালিয়ে যাচ্ছে। তবে পুলিশের স্বদিচ্ছা থাকলে অপরাধীদের গ্রেফতারের আওতায় আনা সম্ভব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম