Logo
Logo
×

Advertisement

খবর

মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা

মূল হোতা নূরাসহ সাত আসামি ৮ দিনের রিমান্ডে

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নরসিংদীর মাধবদীতে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেফতার ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে নরসিংদী জজ কোর্টের (২য়) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক মেহেদী হাসান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার মূল হোতা ও মামলার প্রধান আসামি নূরাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে সোপর্দের পর আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাধবদী থানার পুলিশ পরিদর্শক ওমর কাইয়ুম। আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারক মেহেদী হাসান ৭ আসামিকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে চাঞ্চল্যকর ও নৃশংস এ ঘটনায় আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে দাঁড়ায়নি।

মাধবদী থানার ওসি (তদন্ত) ওমর কাইয়ুম জানান, ধর্ষণের সঙ্গে জড়িত ৪ জন এবং ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সালিশ বৈঠকের বিচারক ও সহায়তাকারী সাবেক মেম্বারসহ ৩ জন, এই ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পলাতক দুই আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম