Logo
Logo
×

Advertisement

খবর

সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধ মারধরে শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাকারিয়ার সরকার জামিল নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জামিল নলডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী মাহাবুব আলমের ছেলে। সে স্থানীয় কান্তা নগর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।

নিহতের স্বজনরা জানান, একই গ্রামের বেলাল মিয়ার সঙ্গে জামিলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২২ ফেব্রুয়ারি বেলাল মিয়ারা দলবদ্ধ হয়ে জামিলকে মারধর করে। লাঠি ও অস্ত্রের আঘাতে জামিলসহ তাদের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে জামিল বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিল। রোববার সকালের দিকে রংপুরে চিকিৎসার জন্য নেওয়ার পথে জামিল মারা যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সে কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল বলে আমরা খবর পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম