Logo
Logo
×

Advertisement

খবর

রায়পুরে ঝগড়া থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া নিয়ে ঝগড়ায় লিপ্ত দুই রিকশাচালককে থামাতে গিয়ে মারধরের শিকার যুবদল নেতা বিল্লাল মিশরীর মৃত্যু হয়েছে। এ সময় কবির মহুরী নামে আরেকজন আহত হন। বৃহস্পতিবার দুপুরে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাবরেজিস্ট্রার মসজিদের বিপরীতে তরমুজের আড়তে মারধরের ঘটনাটি ঘটে। এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে যুবদল নেতাকর্মীরা বিকাল সাড়ে চারটায় ওই মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে।

বিল্লাল মিশরী রায়পুরের কেরোয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

পরিবারের অভিযোগ, বিল্লাল ওই আড়তে তরমুজ কিনতে আসেন। এ সময় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বয়াতি বাড়ির শাহ আলমের ছেলে রিকশাচালক রহমান ভাড়া নিয়ে আরেক রিকশাচালককে মারধর করে। এ সময় বিল্লাল ও কবির থামাতে যান। এতে হিতে বিপরীত হয়। রহমান আরও উত্তেজিত হয়ে বিল্লালকে বেদম মারধর করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করলে পথেই তার মৃত্যু হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম