Logo
Logo
×

Advertisement

খবর

রাস্তার ইট লুট

জকিগঞ্জে যুব জামায়াত নেতাসহ আটক ৬

Advertisement

Icon

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের সড়ক থেকে ইট তুলে নেওয়ার অভিযোগে উপজেলা যুব জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে প্রশাসন।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েক লাখ ইট উদ্ধার করা হয় এবং ছয়জনকে আটক করা হয়। এদের মধ্যে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরীও রয়েছেন।

জানা গেছে, ২০২১ সালের দিকে কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক হেরিংবোন বন্ড পদ্ধতিতে আনুমানিক ১০ লাখ ইট দিয়ে সংস্কার করা হয়। সুরমা নদীর বাঁধ সংস্কারের কাজ চলায় ওই সড়কে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তার ইট তুলে মাদ্রাসার মাঠে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী কিছু ইট মাঠে রাখা হলেও পরবর্তীতে বিপুল পরিমাণ ইট সড়ক থেকে সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় বুধবার এলাকাবাসীর পক্ষ থেকে আবু ইউসুফ মোহাম্মদ নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পরদিন বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে কয়েক লাখ ইট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে মাহফুজুল ইসলাম চৌধুরী নামের একজন রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, সরকারি সড়কের ইট চুরির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

ট্রাকের পেছনে বাসের ধাক্কা ভাইবোনসহ নিহত ৪

মনপুরায় সহকারী মৎস্য কর্মকর্তা মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

মাগরিবের আগে পাঠায় দিয়েন, নইলে বোটে আগুন জ্বালাইয়া দিমু

একাডেমিক কার্যক্রমে ফিরল চুয়েট উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

উপাচার্যের পুনর্বহাল দাবিতে অনড় শিক্ষার্থীরা

ফেসবুক পোস্টের জের হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

হাতীবান্ধায় জামায়াত ছাত্রদল সংঘর্ষে আহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম