ফরিদপুরে মাদক ব্যবসায় বিরোধে যুবক খুন
এবার গলা ও রগ কেটে হত্যাচেষ্টা
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর সদরে মাদক ব্যবসা নিয়ে বিরোধের যুবককে কুপিয়ে হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে চরমাধবদিয়া ইউনিয়নে ইকবাল শেখ নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে গলা ও দুই পায়ের রগ কেটে হত্যাচেষ্টা চালানো হয়েছে। বুধবার রাতে ইউনিয়নের আফজাল মণ্ডলের হাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ইকবাল শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইকবাল চরমাধবদিয়া ইউনিয়নের রশিদ শেখের ছেলে। এদিকে, সোমবার রাতে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেলস্টেশন বসতি এলাকায় মাদক ব্যবসায় নিয়ে বিরোধের জেরে রাজু ওরফে বাটুল রাজুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত নুরুল ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রাজু শহরের রেল স্টেশন বাজার মুসলিম কলোনীর ২নং কুঠিবাড়ীর বাসিন্দা বাবলু কসাইয়ের ছেলে।
বুধবার রাতে স্থানীয়রা একটি বাগানের ভেতর গোঙানির শব্দ শুনতে পান। সেখানে গিয়ে তারা ইকবালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এদিকে, ইকবাল শেখের ওপর হামলা করে পালানোর সময় জিয়া মণ্ডল ও তার সহযোগী মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা জিয়াকে ধরে গণপিটুনি দিলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে। বর্তমানে সে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে।
ইকবাল শেখের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, জিয়া মণ্ডল এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে কোন্দল থেকেই এই হামলার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ইকবাল শেখের ভাই রফিক শেখ বলেন, আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।
