বরগুনায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী পুলিশ হেফাজতে
Advertisement
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নে এক গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম আলম তাজ। এ ঘটনায় স্বামী আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার আগাপদ্মা গ্রামের দিল মাহমুদ এলাকায় তার নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে ঘটনাটি জানাজানি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। দুর্বৃত্তদের আঘাতে আলমের মুখমণ্ডল থেঁতলে যায়। পুলিশের ধারণা, রড বা ভারী বস্তু দিয়ে মুখমণ্ডলে আঘাত করা হয়েছে।
নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রিপন বলেন, ইফতারের আগে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার আছরের পর ওই গৃহবধূর নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম শফিকুজ্জামান মাহফুজ বলেন, আশা করি পুলিশ শিগগিরই প্রকৃত দোষীকে বের করে এর সত্যতা উদঘাটন করবে।
