বিশ্বনাথে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
Advertisement
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের বিশ্বনাথে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা ও আনরপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত স্থায়ী এই সংঘর্ষে স্কুলছাত্রসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গুরুতর কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দশপাইকা গ্রামের পক্ষের আহতরা হচ্ছেন- নিজাম উদ্দিন, জুবেল মিয়া, খালেদ খান, শানুর আলী, বাক্প্রতিবন্ধী মাসুক মিয়া, জামাল মিয়া, কামাল মিয়া, চাঁদ উদ্দিন, শাহিন খান ও আব্দুল আলিম।
আনরপুর গ্রামের পক্ষে আহতরা হচ্ছেন- সেলিম মিয়া, সাইদুর রহমান, আব্দুল মালিক, স্কুলছাত্র ফয়েজ আহমদ, মান্না মিয়া, আরকুম আলী ও আফজল মিয়া। এছাড়াও রাতের ইটপাটকেলে উভয় গ্রামবাসীর মধ্যে প্রায় ৩০ জন আহত হয়েছেন।
জানতে চাইলে দশপাইকা গ্রামের আব্দুল হামিদ খান সুমেদ জানান, স্থানীয় চেয়ারম্যান আরব খান ও থানার দারোগা জহিরুল ইসলাম বিষয়টি আপস মীমাংসার প্রস্তাব দিয়েছেন। ফলে আমাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
এদিকে জানতে চাইলে আনরপুর গ্রামের জয়নাল আবেদীন বলেন, সংঘর্ষে গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে মামলার কোনো পদক্ষেপ নেইনি।
