Logo
Logo
×

Advertisement

খবর

পূর্ববিরোধের জের, মাদারীপুরে ফের সংঘর্ষে নিহত ১

Advertisement

Icon

মাদারীপুর ও টেকেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আলমগীর হাওলাদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে হাসান মুন্সি ও আক্তার হাওলাদার গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাসান মুন্সি ও আখতার হাওলাদার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে এদিন দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় আলমগীর হাওলাদারকে কোপানো হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রোববার রাত ৯ থেকে ১১টা পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক হাতবোমা নিক্ষেপ করে। বোমার বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ নিরাপত্তার জন্য ঘরের ভেতর অবস্থান নেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে সেখানে সেনাবাহিনীর একটি দল যায়। এরপর যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, বছরদেড়েক আগে হাসান মুন্সি ও আক্তার হাওলাদার সমর্থকদের মধ্যে সংঘর্ষে হাসান মুন্সির ভাই শাকিল মুন্সি নিহত হন। এর পর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকালের ঘটনায় একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করা হয়েছে। আর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে মাঠে নেমেছে পুলিশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম