Logo
Logo
×

Advertisement

খবর

জীবননগরে বিএনপি জামায়াত সংঘর্ষ

বড় ভাইয়ের পর মারা গেলেন ছোট ভাই মফিজুরও

Advertisement

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি-জামায়াত সংঘর্ষে বড় ভাই জামায়াত কর্মী হাফিজুর রহমানের মৃত্যুর ১০ দিন পর ছোট ভাই জামায়াত নেতা মফিজুর রহমানও মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার বলেন, ঢাকার কাকরাইলের অরোরা স্পেশালাইজড হাসপাতালে মফিজুর মারা গেছেন। মফিজুর উপজেলার সুটিয়া গ্রামের আবদুল ওয়াহেদের ছেলে এবং বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির। এর আগে ২৮ ফেব্রুয়ারি রাতে মারা যাওয়া তার বড় ভাই হাফিজুর রহমান ছিলেন জুয়েলারি ব্যবসায়ী এবং জামায়াত কর্মী।

স্থানীয় সূত্র জানায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াত সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদী হাসানের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসার জন্য ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুপক্ষের বসার কথা ছিল। তবে সন্ধ্যার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, চিকিৎসাধীন অবস্থায় মফিজুর রহমান মারা গেছেন বলে জানতে পেরেছি। তার বড় ভাইয়ের হত্যা মামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম