Logo
Logo
×

Advertisement

খবর

টেকনাফে হামলায় আট র‌্যাব সদস্য আহত

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কক্সবাজার টেকনাফের নাজিরপাড়ায় আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় আট র‌্যাব সদস্য আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে র‌্যাব-১৫ সদস্যরা ফরিদ আলম প্রকাশ মেহেদী হাসান ফরিদ নামে এক যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। ফরিদ টেকনাফ সদর ইউনিয়নের সিদ্দিক আহমদের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় ফরিদ অবস্থান করছেন। বুধবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজিরপাড়া গ্রামস্থ খেলার মাঠ থেকে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় ফরিদের নির্দেশে ১০০-১৫০ জন লোক র‌্যাব সদস্যদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা দিয়ে হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে আটজন র‌্যাব সদস্য আহত হন। এ সময় সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। ফরিদকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম