কলাপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টা
অভিযুক্তকে জুতাপেটা
Advertisement
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কলাপাড়ায় দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে রিপন নামে এক ভ্যানগাড়িচালককে জুতাপেটা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদার সালিশ বৈঠক বসিয়ে এ রায় দেন। পরে স্থানীয় এক ব্যক্তি ভ্যানগাড়িচালককে ৫০ ঘা জুতার বারির মাধ্যমে রায় কার্যকর করেন। মঙ্গলবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার এলাকার একটি বাড়িতে ইফতারির আয়োজন ছিল। রিপন সেই দাওয়াতে গিয়ে আত্মীয়তার সুবাদে শিক্ষার্থীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রিপনকে আটক করে। এ ঘটনায় প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
