বরুড়ায় গণপিটুনিতে যুবক নিহত
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বরুড়ায় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম জসিম উদ্দিন। সোমবার রাতে উপজেলার ধনিশ্বর এলাকায় এ ঘটনা ঘটেছে। জসিম ধনিশ্বর এলাকার সুলতান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার উপজেলার ধনিশ্বর এলাকার রাব্বি ও রোশন আলীর সঙ্গে বাঁশঝাড় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন জসিম। তাদের ঝগড়া মেটাতে এসে একই এলাকার দোলোয়ার, সোহাগ ও তানজিনা হামলার শিকার হন। জসিম ওই তিনজনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরদিন সোমবার জসিম পুনরায় তাদের ওপর হামলা করার চেষ্টা করলে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য ফয়েজ আহমেদ বলেন, একদিন আগে এলাকার তিনজনকে জসিম কুপিয়ে জখম করে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে আমি থানায় যোগাযোগ করি। পরে পুলিশের পরামর্শে জসিমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
