Logo
Logo
×

Advertisement

খবর

আলমডাঙ্গায় দফায় দফায় সংঘর্ষে যুবক নিহত

স্ট্রোকে মারা গেলেন দাদা

Advertisement

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তার নাম শিমুল হোসেন কাজী। সংঘর্ষের খবর শুনে তার দাদা বৃদ্ধ নাজিম উদ্দিন কাজী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার ঈদের দিন উপজেলার ছত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শিমুল হোসেন কাজী ওই গ্রামের লাবু হোসেন কাজীর ছেলে। সংঘর্ষে গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, উপজেলার ছত্রপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় হোসেনের পরিবার আওয়ামী লীগ সমর্থক হিসাবে পরিচিত। ঢাকায় অবস্থানকালে কয়েক দিন আগে তিনি জামায়াতকে ইঙ্গিত করে ফেসবুকে নেতিবাচক একটি স্ট্যাটাস দেন। এ নিয়ে স্থানীয় জামায়াত সমর্থিত কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। ঈদের দুদিন আগে হৃদয় বাড়িতে ফিরলে উত্তেজনা আরও বেড়ে যায়। ওইদিন দুপুরে হৃদয় হোসেনের সঙ্গে গ্রামের আবদুল্লাহর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত বজলু নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে পালটা হামলায় আবদুল্লাহর মা আলিয়া বেগম, তরিকুল ইসলাম ও শরিফুল ইসলামসহ আরও কয়েকজন আহত হন।

চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম