চিতলমারীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
Advertisement
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে যুবক হামজা মুন্সী (২৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামজা শিবপুর গ্রামের রুহুল মুন্সীর ছেলে।
খুলনায় দীর্ঘ বছর ধরে রুহুল ও তার পরিবার বসবাস করে আসছেন। ঈদের ছুটিতে ছেলে হামজাসহ তারা বাড়িতে আসেন। বিকাল ৪টার দিকে অজ্ঞাতনামা ৭-৮ জন সন্ত্রাসী মোটরসাইকেলে বাড়িতে আসলে হামজা পালানোর চেষ্টা করেন। বাড়ির পেছনে একটি খালের পাড়ে তিনি পৌঁছলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থান গুলিতে ক্ষতবিক্ষত হয়। গুলির শব্দে আশপাশের লোকজন হামজাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
