Logo
Logo
×

Advertisement

খবর

জুলাই যোদ্ধা খোরশেদ হত্যায় ৯ জনের বিরুদ্ধে মামলা

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কক্সবাজারে ‘জুলাই যোদ্ধা’ ও ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। নিহত খোরশেদের ভাই নওশাদ আলম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি ছমিউদ্দিন। এতে প্রধান আসামি করা হয়েছে শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মোহাম্মদুল হক তারেককে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন-পশ্চিম বাহারছড়ার সোহেল আহমেদের ছেলে রাকিব হাছান, বাহারছড়ার অলি আহমদের ছেলে আরিফুল ইসলাম সামি, পূর্ব কলাতলির ঝিরিঝিরি পাড়ার হানিফের ছেলে সোহেল, দক্ষিণ রুমালিয়ার ছড়ার মোহাম্মদ হাছনের ছেলে আইয়ুব, পশ্চিম বাহারছড়ার আবদুল গফুরের ছেলে সাইফুল ইসলাম হৃদয়, একই এলাকার অলি আহমদের ছেলে জোবায়ের, দক্ষিণ কলাতলির ছৈয়দ আলমের ছেলে রিদুয়ান করিম এবং দক্ষিণ কলাতলির গণি আহমদের ছেলে নবী উল্লাহ। এদিকে আলোচিত এ ঘটনায় খোরশেদের বান্ধবী রাইসা তারিন সোলতানার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

উল্লেখ্য, ২৪ মার্চ রাত ১০টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্টসংলগ্ন এলাকায় খোরশেদকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খোরশেদ পাহাড়তলী এলাকার বাসিন্দা। ঘটনার পর প্রধান অভিযুক্ত তারেককে চকরিয়ার খুটাখালী এলাকা থেকে আত্মগোপন অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম