আরাকান আর্মি নিয়ে গেল তিন নৌকাসহ ১৩ জেলেকে
Advertisement
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টেকনাফের শাহপরীর দ্বীপের দক্ষিণে মাছ শিকারের সময় তিন নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নিয়ে যাওয়া জেলেদের সবাই সাবরাং ইউনিয়নের বাসিন্দা। আটক জেলেরা হলেন-মাঝেরপাড়া ও ডাঙ্গরপাড়ার বাসিন্দা মোস্তাফিজুর রহমান, ফরিদ হোসেন, রবিউল হাসান, মো. কালাম, হোসেন আহমদ, মীর কাশেম আলী, গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন, মো. মহিউদ্দিন, কালু মিয়া, আবু তাহের, আবদুল খালেক ও জাবের মিয়া। শনিবার শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজিৎ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দ্বীপের মাঝের পাড়া ও ডাঙ্গর পাড়ার তিন নৌকাসহ ১৩ জেলেকে নাফ নদীর জলসীমা অতিক্রম করায় আরাকান আর্মি ধরে নিয়ে গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হাফিজ নাদিম জানান, শাহপরীর দ্বীপের ১৩ জেলেকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তাদের উদ্ধারে বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
