যুবদলের সাবেক নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার মদনে সোহেল রানা নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। দীপ্ত আদিত্য নামের এক ভুক্তভোগী মদন থানায় লিখিত অভিযোগটি করেছেন। অভিযুক্ত সোহেল রানা মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাইটাইল ইউনিয়নের হাজরাগাতী গ্রামের মো. আলতু মিয়ার ছেলে। আর ভুক্তভোগী যুবক দীপ্ত আদিত্য একই গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগে জানা গেছে, দীপ্ত আদিত্য তার মোটরসাইকেলটি বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ গোয়াল ঘরে রাখে। শুক্রবার দুপুরে গোয়াল ঘর ভাঙা দেখতে পেয়ে ভেতরে মোটরসাইকেল না থাকার বিষয়টি নিশ্চিত হন। পরে তার ঘরের সামনে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান যুবদল নেতা সোহেল রানা গভীর রাতে তার গোয়াল ঘরের সামনে ঘুরছেন। এ ঘটনায় শুক্রবার রাতে দীপ্ত আদিত্য মদন থানায় সোহেল রানার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত সোহেল রানা বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে শুনেছি। বিষয়টি সমাধানের জন্য নেতাকর্মীদের নিয়ে ওসির সঙ্গে আলোচনার কথা হয়েছে। সিসি টিভি ফুটেজে যে লোকটি দেখা গেছে সেটা তিনি নন এবং তাকে ফাঁসানো হচ্ছে বলে জানান। মদন থানার ওসি হাসনাত জামান বলেন, মোটরসাইকেল চুরির লিখিত অভিযোগ পেয়েছি।
