Logo
Logo
×

Advertisement

খবর

ফুলপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

Advertisement

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফুলপুরে ধর্ষণের অপমান সইতে না পেরে ১৩ বছরের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বড় শুনই গ্রামের আলাল উদ্দিনের ছেলে দুই সন্তানের জনক রুবেল মিয়া রোববার সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ করে। এ অপমান সইতে না পেরে সোমবার সকালে ওই কিশোরী বিষপান করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ফুলপুর থানায় একটি মামলা করেছেন।

কিশোরীর দাদি বলেন, আমার নাতিন বিষপান করে এসে বলছে, রুবেল আমাকে ধর্ষণ করছে। আমি আর বাঁচতে চাই না। তাকে হাসপাতালে নিয়েও বাঁচাতে পারলাম না। আমি রুবেলের ফাঁসি চাই।

ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম