Logo
Logo
×

Advertisement

খবর

বরুড়ায় বাবাকে কুপিয়ে হত্যা যুবকের

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বরুড়ায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। সোমবার রাতে পৌরসভার পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার শিকার আলী আকবর ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় ঘাতক ছেলে যুবক আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাবা আলী আকবরের সঙ্গে ছেলে আবুল কালামের কথা কাটাকাটি হয়। এ সময় বাবা আলী আকবরকে কালাম দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘাতক ছেলে পালাতে গেলে এলাকাবাসীর সহায়তায় গ্রেফতার করে পুলিশ। বাবা-ছেলে দুজনই রিকশাচালক।

বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, বাবা ছেলের মধ্যে কি নিয়ে বিরোধ ছিল সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। স্বজনরা কালামের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি করলেও আমরা সে ধরনের উপসর্গ দেখিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম