পুকুর থেকে লাশ উদ্ধার
নবীনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে যুবককে হত্যা
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে আতিক ইসলাম (১৯) নামের এক যুবককে হত্যা করেছে। নিখোঁজের তিন দিন পর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত আতিক ওই গ্রামের খলিল মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, আতিক ঢাকার একটি সেলুনে কাজ করত। সম্প্রতি ঈদের ছুটিতে বাড়ি আসে। তিন দিন আগে রাতে অজ্ঞাত কেউ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। পরে পরিবারের লোকজন তার মুঠোফোন বন্ধ পাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।
মঙ্গলবার বিকালে দুর্বৃত্তরা ফোন করে পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে। এ সময় পরিবারের লোকজন আতিকের বিষয়টি নিশ্চিত হতে তার সঙ্গে কথা বলতে চাইলে দুর্বৃত্তরা ফোনটি কেটে দেয়। বুধবার সকালে নিহতের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে আতিকের লাশ উদ্ধার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা ও নবীনগর থানার এসআই নূরনবী জানান, পুকুরে আতিকের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-কেউ হত্যা করে পানিতে ফেলে রেখে গেছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল।
