Logo
Logo
×

Advertisement

খবর

কনটেইনারে তেল নেওয়ার ভিডিও

লালপুরে সাংবাদিককে মারধর বিএনপির নেতার

Advertisement

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাটোরের লালপুরে কন্টেইনারে জ্বালানি তেল দেওয়ায় ভিডিও ধারণ করার সময় এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার কদিমচিলান এলাকায় সাদিয়া তেল পাম্পে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক এশিয়ান টেলিভিশনের লালপুর উপজেলা প্রতিনিধি।

সাংবাদিক ওমর ফারুক জানান, সাদিয়া তেল পাম্পে সব মোটরসাইকেলে ১০০ টাকার করে তেল দেওয়া হচ্ছিল। এরই মধ্যে তিনটি ৫০ লিটারের কনটেইনারে একজনকে তেল দেওয়ার সময় ভিডিও ধারণ করতে যান তিনি। এ সময় ক্ষুব্ধ হয়ে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী তাকে গালাগাল করেন। এরপর পুলিশের উপস্থিতিতেই পাঁচ-ছয়জন তাকে কিলঘুসি মারতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী জানান, তিনি এ হামলার সঙ্গে জড়িত না। তবে তিনি সাংবাদিক ওমর ফারুককে ভিডিও ধারণ করতে নিষেধ করেছেন। এরপরই কয়েকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করেছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম