Logo
Logo
×

Advertisement

খবর

পাওনা টাকার জের

মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

Advertisement

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুক্তাগাছা উপজেলায় পাওনা টাকার জেরে ভাঙারি ব্যবসায়ী লোকমান হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার জগন্নাথবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। লোকমান বাঁশাটি ইউনিয়নের পান্নাথবাড়ি গ্রামের বাসিন্দা এবং বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসায়ের সঙ্গেও জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লোকমান ২০ বছর আগে তার মেয়েকে পাশের গ্রাম জগন্নাথবাড়ির হাফিজ উদ্দিনের সঙ্গে বিয়ে দেন। আজ হাফিজ উদ্দিনের মেয়ের বিয়ের দিন-তারিখ ঠিক হয়। কিন্তু নাতনির বিয়ের আগেই জামাতা হাফিজ ও তার চাচাতো বোন পারুল আক্তারের মধ্যে পূর্বে ধারকৃত পাঁচ হাজার টাকা ফেরত পাওয়া নিয়ে ঝগড়া লাগে। সেই ঝগড়া মীমাংসা করতে পারুলের বাড়িতে গেলে তাদের ভাড়াটে লোকজন লোকমান ও তার ছেলের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে করে ঘটনাস্থলেই প্রাণ হারান লোকমান হোসেন।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জুলুস খান পাঠান জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ওসি লুৎফর রহমান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম