বুড়িচংয়ে গৃহবধূর মৃত্যু ঘিরে দুপক্ষের সংঘর্ষে আহত ৮
Advertisement
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সৈয়দেরগাঁও (মনোহরপুর) এলাকায় স্বামীর ঘরে মিনুয়ারা বেগমের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় লাশ ঘরে রেখেই ওই গৃহবধূর বাবার বাড়ি ও স্বামীর বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৭-৮ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে হোসেন মিয়ার বসতঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শনিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ দাফন করা হয়নি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, লাশ ময়নাতদন্ত শেষে স্বামী পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মিনুয়ারা বেগম ওই এলাকার হোসেন মিয়ার স্ত্রী এবং একই ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের আগে গৃহবধূর বাবার বাড়ির লোকজন লাশ দেখতে এলে স্বামীর বাড়ির লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয় ইউপি সদস্য নাজমা আক্তারসহ ৭-৮ জন আহত হন। ঘটনার পর ওই গৃহবধূর ভাই আবু জাহের শিমুল বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে তার বোনকে হত্যা করে আত্মহত্যা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে হোসেন মিয়া ও তার ছেলে রিপন মিয়ার দাবি, সকালে নাস্তা শেষে হোসেন মিয়া জমিতে কাজ করতে যান। ঘরে ফিরে দরজা-জানালা বন্ধ দেখতে পান। জানালা খুলে মিনুয়ারাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। প্রতিপক্ষের বাধার কারণে লাশ দাফন করা যাচ্ছে না।
