Logo
Logo
×

Advertisement

খবর

নাসা গ্রুপ শ্রমিকদের বকেয়া বেতনের দাবি

কুমিল্লায় অবরোধে ৩০ কিমি. যানজট

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো ও সদর দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার কুমিল্লায় নাসা গ্রুপের শ্রমিকদের অবরোধে মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। এ সময় পুলিশ শ্রমিকদের শান্ত করে মহাসড়ক সচলের চেষ্টা চালায়। এতে কাজ না হলে একপর্যায়ে লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে ২ ঘণ্টার অবরোধে মহাসড়কের মিয়ার বাজার থেকে মাধাইয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে নাসা গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকশ শ্রমিক অংশ নেন। এ সময় তারা বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে। এতে মহাসড়কের ২ লেনে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এদিকে অবরোধের মাঝে তীব্র গরম আর ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও চালকরা। খবর পেয়ে ডিবি পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সদস্যরা শ্রমিকদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

ঢাকা-কুমিল্লা রুটের তিশা পরিবহণের যাত্রী ইব্রাহিম খলিল বলেন, সকাল দশটায় যানজটে পড়েছি। দুপুর আড়াইটা পর্যন্ত দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত যানজটে ছিলাম। এশিয়া লাইন পরিবহণের যাত্রী হুমায়ুন কবির বলেন, নাসা শ্রমিকদের ২ ঘণ্টা মহাসড়ক অবরোধের প্রভাব পড়েছে দিনব্যাপী। মঙ্গলবার দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কার্যত অচল ছিল।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। আমরা তাদের শান্ত করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। তবে দুই ঘণ্টা অবরোধ থাকার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপের শ্রমিক কামাল হোসেন বলেন, নাসা গ্রুপ বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন আটকে রেখেছে। ন্যায্য দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম