Logo
Logo
×

Advertisement

খবর

মহাদেবপুরে চুরির অভিযোগ

যুবককে গাছে বেঁধে বেধড়ক পেটালেন ইউপি সদস্য

Advertisement

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। ভিকটিমের নাম রেদওয়ান হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের নৈখট্টি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রেদোয়ানকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

জানা যায়, ওই এলাকার বাবু হোসেন নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরির অভিযোগে নৈখট্টি গ্রামের আব্দুল হামিদের ছেলে রেদওয়ান হোসেনকে কতিপয় যুবক আটক করে ইউপি সদস্য হারুনুর রশিদকে খবর দেয়। হারুনুর রশিদ ঘটনাস্থলে এসে রেদওয়ানকে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় রেদওয়ানের বাবা প্রতিবাদ করলে তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম