Logo
Logo
×

Advertisement

খবর

হাবিপ্রবিতে সংঘর্ষে আহত ১৫ জন

Advertisement

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার রাতে দুই ঘণ্টা ধরে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার সূত্রপাত ২৪ এবং ২৫ ব্যাচের দুই শিক্ষার্থীর কথাকাটাকাটির জেরে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব থেকে শুরু হওয়া বাগবিতণ্ডা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। প্রথম দফার সংঘর্ষের পর প্রক্টর, হল সুপার ও অ্যাডভাইজর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু তাদের উপস্থিতিতেই পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল বলেন, রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সুষ্ঠু তদন্ত করা হবে। এর সঙ্গে যারা জড়িত ও দোষী প্রত্যেককে চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা হবে। প্রক্টর প্রফেসর ড. নওশের ওয়ান জানান, আমরা রাতে শিক্ষার্থীদের শান্ত করে, পরিবেশ শান্ত করেছি। প্রশাসনের সঙ্গে মিটিং, পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. হাফিজুর রহমান হাফিজ বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মাঝে কথাকাটাকাটির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম