Logo
Logo
×

Advertisement

খবর

উচ্চশব্দে বাইক চালানো নিয়ে সংঘর্ষ, আগুন ভাঙচুর

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় গভীর রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে এলাকাবাসী ও একদল তরুণের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় একটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীদের ৪টি মোটরসাইকেলে পুড়িয়ে দিয়েছেন। সোমবার রাত পৌনে ১টায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, চন্দ্রিমা থানার কৈচুয়াতৈল এলাকার বাসিন্দা শাহীনের ছেলে অনিক কেষ্টগঞ্জ বাজার এলাকায় অতিরিক্ত শব্দ করে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন। স্থানীয় কয়েক ব্যক্তি তাকে এমনটি করতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এর কিছুক্ষণ পর অনিক তার সহযোগী রেদওয়ান, নাহিদসহ কয়েকজনকে নিয়ে স্থানীয় সাব্বির ও সোহেলের বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে অনিক ও তার সহযোগীদের ৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেন। পরিস্থিতি বেগতিক দেখে অনিক পালিয়ে যায়।

সংঘর্ষে অনিকের দুই সহযোগীসহ ৫ জন আহত হন। আহতরা হলেন, কেষ্টগঞ্জ এলাকার মো. কামাল উদ্দিন, মো. মুস্তাকিম হোসেন, রাজা আলম, জাহিদ হোসেন এবং সিয়াম হোসেন। অন্যদিকে আহত অনিকের সহযোগীরা হলেন-শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার রেদওয়ান এবং চন্দ্রিমা থানার হাজির মোড় এলাকার নাহিদ হোসেন।

চন্দ্রিমা থানা পুলিশ পুড়ে যাওয়া ৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। অনিকের আহত দুই সহযোগীকে আটক করে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ব্যাপারে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অনিককে গ্রেফতারের চেষ্টা চলছে। উভয়পক্ষ পালটাপালটি মামলা করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম