Logo
Logo
×

Advertisement

খবর

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ

ধামরাইয়ে কথিত ছাত্রদল নেতা গ্রেফতার

Advertisement

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকার ধামরাইয়ে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ, ধর্ষণের ভিডিও চিত্রধারণ ও পুলিশের পোশাক ছিঁড়ে লাঞ্ছিত করার ঘটনায় কথিত ছাত্রদল নেতা প্রান্ত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধামরাই পৌর শহরের পাঠানটোলা এলাকার মিয়াবাড়ি মহল্লা থেকে তাকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ।

সূত্র জানায়, ধামরাই পৌর শহরের বাসিন্দা ও সাভারের একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রীর সঙ্গে প্রতারণা করে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্রধারণ করে কথিত ওই ছাত্রদল নেতা। এরপর এ ভিডিওকে পুঁজি করে ওই ছাত্রীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এবং কয়েকবার তাকে ধর্ষণ করে।

বুধবার ভুক্তভোগীর পরিবার ধামরাই থানা পুলিশের কাছে প্রান্তর বিরুদ্ধে অভিযোগ করে। পুলিশ তাকে গ্রেফতার করতে পাঠানটোলা মহল্লায় ওই কথিত ছাত্রদল নেতার বাড়িতে অভিযান চালায়। এ সময় প্রান্ত তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা এক পুলিশ সদস্যের পরনের পোশাক ছিঁড়ে লাঞ্ছিত করে। পরে বিকাল ৪টার দিকে এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে ধামরাই থানা পুলিশের ৪০ জন সদস্য অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম