ডোমারে চাঁদা আদায়ের প্রতিবাদ অটোচালকদের
Advertisement
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডোমারে অটোচালকদের মারধর ও চাঁদা আদায়ের প্রতিবাদে শনিবার সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এসময় চাঁদাবাজদের সঙ্গে অটোচালকদের বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে এক চাঁদাবাজকে গণপিটুনি দিয়েছে অটোচালকরা। আহত আব্দুর রশিদ নামে ওই চাঁদাবাজকে হাসপাতালে নেওয়া হয়েছে। চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টোল আদায়ের নামে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে নানা ধরনের হয়রানি ও মারধর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, চাঁদাবাজদের জায়গা কোথাও হবে না-সে যেই হোক। কিন্তু পৌরসভার নিয়মতান্ত্রিক বিষয়গুলো থাকবে কিন্তু চাঁদাবাজি থাকবে না। উল্লেখ্য, ডোমারে অটোরিকশা, ভ্যান থেকে টোল আদায় করা হলেও শহরে কোনো স্ট্যান্ড নেই।
পৌর কর্তৃপক্ষ কিসের ভিত্তিতে টোল আদায় করে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
