টাঙ্গাইলে মাটি খুঁড়ে নবজাতক ও মায়ের বস্তাবন্দি লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা ওই এলাকায় দুর্গন্ধ পান। তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল খেতে পান। খবর পেয়ে পুলিশ মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, মাটি খুঁড়ে ওই নারীকে বের করে আনার সময় তার সঙ্গে এক নবজাতকের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারী সাত মাসের গর্ভবতী ছিলেন। তার মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুজনকে মাটিচাপা দেওয়া হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
