সংবাদ প্রকাশের জের
বড়াইগ্রামে সাংবাদিকের হাত ভেঙে দিলেন বিএনপি নেতা
Advertisement
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় উপজেলার জোনাইল এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পরেও হুমকি-ধমকি অব্যাহত রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের নামে লিখিত অভিযোগ করা হয়েছে। একই দিনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই সাংবাদিক। এর আগে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
দৈনিক খবরপত্রের উপজেলা প্রতিনিধি ও উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণী গ্রামের নাজমুল হকের ছেলে।
জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জোনাইল বাজারের বিএনপির নেতা আনিছ আলী মোল্লা ও সামাদ আলী মোল্লা তার ওপর হামলা চালায়। এতে তার বাম হাত ভেঙে যায়। জাহাঙ্গীর আলম আরও বলেন, আমাকে মেরে হাত ভেঙে দেওয়ার পরেও হামলাকারীরা আমার পরিবারকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ডলি রানী বলেন, জাহাঙ্গীরকে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ভেঙে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে আনিছ আলী মোল্লা বলেন, তার সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
