কক্সবাজারে নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
Advertisement
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের সন্ন্যাসী নয়ন দাশের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর বুধবার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোহাজারী এলাকার ফুলতলা গ্রামের গোপাল দাশের ছেলে নয়ন। পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশশার ঘোনা নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত ছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন নয়নকে বসতঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। মন্দিরের পূর্ব পাশের পাহাড়ি এলাকার একটি গাছের সঙ্গে গলায় চাদর পেঁচানো অবস্থায় নয়নের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যাবে।
